সঞ্জয় হাল্দার বলরামপুরে প্রশাসনের উদ্যোগে গত রবিবার শুরু হল পলাশ, গাঁদা ও নীলকন্ঠ ফুল থেকে আবির তৈরির কাজ৷ এলাকার ৫০ জন কন্যাশ্রী একজন প্রশিক্ষকের তত্ত্বাবধানে বিডিও অফিস চত্বরেই ফুল থেকে আবির বানাচ্ছে৷ কেমন করে প্রস্তুত হচ্ছে আবির? আবির তৈরির প্রস্তুতিতে ব্যস্ত দুই প্রশিক্ষক রবি বসু ও প্রশান্ত মান্ডি প্রক্রিয়াটি জানালেন৷ তাঁরা বলেন, জঙ্গল থেকে পলাশ, নীলকণ্ঠ ফুল সংগ্রহ করার পর গাঁদা জোগার করা হয় স্থানীয় এলাকা থেকে৷ ফুলগুলো জলে সিদ্ধ করলে তার থেকে রঙিন, গাঢ় ক্বাথ বেরিয়ে আসে৷ বাজার থেকে কেনা ট্যালকম পাউডারে সেই ক্বাথ বা ঘন দ্রবণ ও সুগন্ধি মিশিয়ে রোদে শুকিয়ে নিলেই আবির প্রস্তুত হয়ে যায়৷ পলাশের আবির হয় লাল৷ গাঁদার হলুদ৷ নীলকন্ঠ ফুলের আবির হয় বেগুনি রঙের৷ যে পঞ্চাশ জন কন্যাশ্রী আবির প্রস্তুত করছেন, তাঁদের নেত্রী, বলরামপুর কলেজের ছাত্রী লক্ষ্মী মাঝি বলেন, ‘আমরা ছোটবেলায় দোলের আগে পলাশ ফুল তুলে এনে ভিজিয়ে রাখতাম৷ দোলের দিন জল থেকে ফুলগুলি ছেঁকে ফেলে দেওয়া হত৷ জল হয়ে যেত গোলাপি-লাল৷ সেই রং দিয়ে দোল খেলতাম আমরা৷ এখন পলাশ ফুলের আবির করতে গিয়ে সেই দিনগুলো মনে পড়ে যাচ্ছে৷’ প্রশাসন আবিরটির ন...