পুলিশি জুলুমবাজির অভিযোগ মেখলিগঞ্জে

মেখলিগঞ্জ

পুলিশের হাতে নিগৃহীত হতে হয়েছে ট্রাকচালকদের।এই অভিযোগ এনে রাস্তা অবরোধ করে আন্দোলনে নামলেন বিভিন্ন ট্রাক চালকেরা।ঘটনাটি ঘটেছে মেখলিগঞ্জ ব্লকের চ্যাংড়াবান্ধা সীমান্তের স্থল বন্দরে।ট্রাক চালকদের আন্দোলনের জেরে এদিন প্রায় ঘন্টা তিনেক ভারত বাংলাদেশ এবং ভুটান বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকে।ট্রাক চালকদের অভিযোগ এখানকার ট্রাক পার্কিংয়ে পর্যাপ্ত জায়গা না থাকার কারনে তাদের বাধ্য হয়েই রাস্তার উপর ট্রাক দাঁড় করিয়ে রাখতে হয়।যার জেরে মাঝেমধ্যে যানজট বেঁধে যাচ্ছে।এনিয়ে তাদের জনগণের বিক্ষোভের মুখেও পরতে হচ্ছে।এদিনও হটাৎ মেখলিগঞ্জ থানার পুলিশ তাদের অনেককেই মারধর করেছেন বলে অভিযোগ করেন।এতে আনোয়ার হোসেন নামে জনৈক ট্রাককর্মী জখম হয়েছেন।তিনি বলেন,কোনোকিছু বুঝে ওঠার আগেই এদিন তাকে পুলিশের হাতে মার খেতে হয়েছে।এরই প্রতিবাদে এদিন ট্রাককর্মীরা জোটবদ্ধ হয়ে সকাল থেকেই আন্দোলন শুরু করেন।তাদের অভিযোগ এখানে পণ্য নিয়ে এসে প্রতিনিয়ত তাদের নানা প্রকার সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।ইতিপূর্বেও তারা পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আন্দোলন করেছিলেন।পুলিশ অবশ্য ট্রাক চালকদের অভিযোগকে ভিত্তিহীন বলেছেন।শেষমেশ মেখলিগঞ্জ থানার ওসি অজিত শা,এসডিপিও অভিষেক রায় প্রমুখ এসে আন্দোলনরত ট্রাক চালকদের সাথে আলোচনা করে আশ্বাস দিলে তারা আন্দোলন তুলে নেন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা

রামের ভয়ে বামেদের পাশে মঙ্গলকোট তৃণমূল !