বিশ্বভারতীতে পালিত হল জাপানি উৎসবের নোহ
তথাগত চক্রবর্তী
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে জাপানি বিভাগ ও জাপানি দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হল নোহ। নোহ জাপানি সংস্কৃতির এক বিশেষ অনুষ্ঠান। সেখানে বাজানো হয় ছোট আকারের ড্রাম কোতসুজুমি। আর চলে চা পান।সাধারণত থিয়েটারে যন্ত্র সংগীত হিসেবে ব্যবহৃত হয় কোতসুজুমি। এই উপলক্ষে কলাভবনের নন্দনে আয়োজিত হয় প্রদর্শনী। কোতসুজুমি বাদ্য যন্ত্রটি বাজান জাপানের সুপ্রসিদ্ধ ওকুরা ঘরানার ষোড়শতম গুরু গেনজিরো ওকুরা। ফ্রান্স, হাঙ্গেরি, সিঙ্গাপুর,হংকং, রাশিয়া সহ তিরিশটির বেশি দেশে কোতসুজুমি প্রদর্শন করেন তিনি। আর এই জন্য লিভিং ন্যাশন্যাল ট্রেজার হিসেবে খ্যাত হন তিনি। নান্দনিক এই অনুষ্ঠানের সাথে সামঞ্জস্য রেখে আয়োজিত হয় চা পানের অনুষ্ঠান। চা পানের অনুষ্ঠানটি পরিবেশন করেন উরাসেনকেই ঘরানার সোসেই আজিওকা। একাধিক অনুষ্ঠানে চা পান বা 'চাদো' অনুষ্ঠানের শিক্ষা দিয়ে থাকেন। জাপানি সংস্কৃতির ধারার সাথে সামঞ্জস্য রেখে কলাভবনের অধ্যক্ষের সহযোগিতায় আয়োজন করা হয় জাপানি শিল্প সামগ্রীর প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করেন কোলকাতাস্থিত জাপানি দূতাবাসের কনসাল জেনারেল ভাগা এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অস্থায়ী উপাচার্য সবুজকলি সেন।