চ্যাংরাবান্দা জুনিয়ার বেসিক স্কুলের সার্ধশতবর্ষ
মেখলিগঞ্জ
চ্যাংরাবান্ধা জুনিয়র বেসিক স্কুলের সার্ধশতবর্ষ উপলক্ষে তিনদিন ব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করেছে উৎসব উদযাপন কমিটি।রবিবার সকাল থেকে এই উৎসবের সূচনা হল।এই উপলক্ষে বিদ্যালয়ের তরফে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।মিছিলে বিদ্যালয়ের পড়ুয়া,প্রাক্তন পড়ুয়া,শিক্ষক শিক্ষিকাসহ বিভিন্ন মানুষ পা মেলান।সেখানে সামিল হয়েছিলেন পদ্মশ্রী করিমুল হকও।শোভাযাত্রাটি চ্যাংড়াবান্ধার বিভিন্ন এলাকা পরিক্রমা করেছে।শোভাযাত্রার শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করেন কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারপার্সন ড:কল্যাণী পোদ্দার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানিয়েছেন,এই উৎসব চলবে আগামী তিনদিন পর্যন্ত।অনুষ্ঠানে শুধু চ্যাংড়াবান্ধা এলাকাই নয় গোটা মেখলিগঞ্জ ব্লকের বিভিন্ন মানুষজনই সামিল হয়েছেন।চারিদিক থেকেও ব্যাপক সাড়া পড়েছে বলে তিনি জানান।জানাগেছে অনুষ্ঠানে করিমুল হকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে সম্বর্ধনা দেওয়া হবে।প্রতিযোগিতা ও আমন্ত্রণমূলক নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে।