মালদায় পারিবারিক বিবাদে জখম ৩

মানস দাস,মালদা

বাড়ি তৈরি করাকে কেন্দ্র করে দুই পরিবারের বচসার জেরে সংঘর্ষ জখম একই পরিবারের তিন, আশঙ্কাজনক এক। তাকে কলকাতা নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। ঘটনাটি ঘটেছে, মঙ্গলবার রাতে মালদা থানার সাহাপুর ছাতিয়ানমোর এলাকায়। আহতরা চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে আহতদের নাম, বিকাশ মন্ডল(৩৫), প্রকাশ মন্ডল(৩৭), সুব্রত মন্ডল(২৬)। তাদের বাড়ি পুরাতন মালদার ছাতিয়ানমোর এলাকায়। পাঁচজনের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের। অভিযুক্তরা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ। অভিযোগ, প্রকাশ মন্ডলরা পুরানো বাড়ি ভেঙ্গে নতুন বাড়ি তৈরি করছিলেন। সেই সময় প্রকাশের জেঠামশাইয়ের ছেলেরা কাজে বাধা দেন বলে অভিযোগ। এই নিয়ে দুই পরিবারের সদস্যদের মধ্যে বচসা শুরু হয়। এরপর লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ বেধে যায়। লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে একই পরিবারের তিনজন জখম হয়। রাতেই তাদের উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। অন্যদিকে,জগদীশ মন্ডল, নিখিল মন্ডল, মিলন মন্ডল সহ পাঁচজনের বিরুদ্ধে মালদা থানায় অভিযোগ দায়ের। জানা গিয়েছে, এর আগে ওই জমি কয়েকবার মাপযোগও করা হয়। জমি নিয়ে বচসার জেরে  গ্রামবাসীরা দুই পরিবারকে বসিয়ে মিমাংসা করেন। তবে কি কারনে সংঘর্ষ তা তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃতার পরিবার কে দ্রুত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

হাড়োয়া পুলিশের প্রচেষ্টায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো এক ছাত্রী