ভোরাই এর বনভোজন বীরভূমে
তথাগত চক্রবর্তী
বসন্তের আগমনে এলাকার গরীব সংস্কৃতিপ্রেমীদের নিয়ে বনভোজনে মাতলো বীরভূমের সাংস্কৃতিক সংগঠন "ভোরাই" । ময়ূরাক্ষী নদীর তিরে রামকৃষ্ণ আশ্রমের সামনের একটি মাঠে সকাল থেকেই আনাগোনা সংস্কৃতি প্রেমীদের । আজ নাগড়া-মাদলের সঙ্গে অত্যাধুনিক যন্ত্রসঙ্গীতের মিলনে ময়ূরাক্ষী নদীর "ব"দ্বীপের মধ্যে অবস্থিত গ্রাম নরসিংহপুর গ্রাম হয়ে ওঠে একটি সঙ্গীত মুখরীত গ্রাম । কেরানী হেমরম, বোলপুর থেকে আগত রাধীকাদের গানে গানের তালে নৃত্য পরিবেশন করে পাতামনি মুরমু, বিজুলী মুরমু, মামনি বাস্কীরা । সংগঠনের পক্ষে বাবুলাল সরেন জানায় আমাদের আদিবাসী দরীদ্র সাংস্কৃতিকমনস্ক ব্যক্তিত্বদের নিয়ে আজ বনভোজনের আয়োজন করলাম, এতে সবাই উৎসাহ পাবে ।