বিনা চিকিৎসায় ফের মৃত্যু বর্ধমান হাসপাতালে

সুরজ প্রসাদ

আবার বিনা চিকিৎসায় প্রসূতি মৃত্যুর অভিযোগ। এবারো বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। রোগীনির পরিবারের অভিযোগ; পঙ্কজ তালুকদারের ২০ বছরের স্ত্রী রিম্পা হাওলাদার গত শুক্রবার হাসপাতালে যমজ কন্যাশিশুর জন্ম দেন। সিজারিয়ান করে জন্মের পর প্রসূতি প্রসাবের সমস্যা ও পেটে ব্যাথায় কষ্ট পাচ্ছিলেন। অভিযোগ গত রাতে তিন টে নাগাদ প্রসূতির কষ্ট বাড়তে থাকলে বারবার তারা কর্তব্যরত  নার্সদের কাছে অনুনয় বিনয় করতে থাকেন। অভিযোগ তাতে কর্ণপাত করা হয় নি। করা হয় দুর্ব্যবহার। সকালে ও টি তে নিয়ে যাবার পর মারা যান রিম্পা। এ ঘটনার পরই প্রসূতির বাড়ি কাঞ্চননগর বকুলতলার আত্মীয়স্বজনরা বিক্ষোভ প্রকাশ করেন। এরপর ডেপুটি সুপারের কাছে চিকিৎসায় গাফিলতির দাবিতে অভিযোগ জানান।এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য হাসপাতাল চত্বরে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা

রামের ভয়ে বামেদের পাশে মঙ্গলকোট তৃণমূল !