প্রাক বসন্তোৎসবে মাতলো বর্ধমান শহরবাসী

সুরজ প্রসাদ

সোমবার সকালেই আগাম বসন্তের পদধ্বনি।  হোলি এখনো এক সপ্তাহ দূরে। তার আগেই বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেটে অনাড়ম্বর বসন্ত উদযাপন কয়েকটি সংগঠনের। নামী অনামী ছোট বড়ো কয়েকটি সামাজিক সাংস্কৃতিক সংস্থা। ছোট্ট তাদের আয়োজন। তবু গানে কবিতায় কথায় বসন্ত কে বরণ করলেন তাঁরা। উপস্থিত ছিলেন সংস্থাগুলির কর্ণধার সহ শিল্পীরা। পথচলতি মানুষজনকে রাঙানো হলো আবিরে।এই উদ্যোগে চনমনে শহরবাসী।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা

রামের ভয়ে বামেদের পাশে মঙ্গলকোট তৃণমূল !