রেশনে দুর্নীতি রুখতে উদ্যোগী পূর্ব বর্ধমান জেলাসভাধিপতি

সুরজ প্রসাদ

বর্ধমানজেলা পরিষদের স্থায়ী সমিতির বৈঠকে রেশনের সামগ্রী  নিয়ে আলোচনা হয়। আলোচনার পর সভাধিপতি দেবু টুডু জানান, “ এবার থেকে গোডাউনে চাল রাখা এবং ডিট্রিবিউটারদের চাল দেওয়ার সময়
নজরদারী চালানোর কথা বলা হয়েছে জেলা খাদ্য নিয়ামক এবং অতিরিক্ত জেলাশাসককে ”।
এছাড়াও ডিলাররা যখন চাল জনসাধারণকে তুলে দেবেন তখন সেখানেও নজরদারি চালানো হবে।সেখানে নজরদারী চালানোর কথা বলা হয়েছে সংশ্লিষ্ট অঞ্চলের পঞ্চায়েত প্রধানদের। এইবিষয়ে গত শুক্রবার লিখিত নির্দেশ দেওয়া হয়েছে বলে জেলা পরিষদ সুত্রে খবর।