বাঁকুড়ায় টোল পণ্ডিত ও পুরোহিতদের সম্মেলন

শুভেন্দু তন্তুবায়

বাঁকুড়ার জেলার টোল পন্ডিত ও পুরোহিতদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হল ।মঙ্গলবার সকাল এগারোটায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই সম্মেলনের শুভ সূচনা করেন ওন্দা বিধানসভার বিধায়ক অরূপ খাঁ । বাঁকুড়া পৌরসভার পাশে অনুষ্ঠিত    এদিনের সম্মেলনে জেলার প্রায় দু’হাজার পুরোহিত যোগ দিয়েছিলেন ।এদিনের সম্মেলনে টোল  চতুষ্পাঠী ও পুরোহিতদের বিভিন্ন সুযোগ সুবিধার কথা বলা হয় ।উপস্থিত ছিলেন রাজ্যপঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শ্যামল সাঁতরা, সাংসদ সৌমিত্র খাঁ, শুভাশীষ বটব্যাল প্রমুখ ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা

রামের ভয়ে বামেদের পাশে মঙ্গলকোট তৃণমূল !