ষাঁড়ের শ্রাদ্ধ সারলেন আসানসোল কাউন্সিলার

মোহন সিং

পাড়ার একটি ষাঁড়ের মৃত্যু হয়েছে, আর তারই আত্মার শান্তির কামনায় কাউন্সিলারের উদ্যোগে করা হল শ্রাদ্ধ অনুষ্ঠান। আসানসোল পুরনিগমের 54 নম্বর ওয়ার্ডের নিচু পাড়ার ঘটনা। গত তিনদিন আগে শারিরিক ভাবে অসুস্থ হয়ে ষাঁড়টির মৃত্যু হয়। এলাকার লোকেরা জানিয়েছেন প্রায় 12 বছর ধরে এলাকায় ঘুরে বেড়াত ষাঁড়টি। এলাকার লোকই তাকে খাওয়াতো। তাই ষাঁড়ের মৃত্যুর পর এলাকাবাসীর মন খারাপ হয়ে যায়। কাউন্সিলার কল্যান দাশগুপ্তের উদ্যোগে ষাড়ের শ্রাদ্ধশান্তি করানো হয়। শেষে খিচুড়ি ভোজেরও আয়োজন করেন কাউন্সিলার নিজেই।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা

রামের ভয়ে বামেদের পাশে মঙ্গলকোট তৃণমূল !