মেখলিগঞ্জ বিএসএফের জনসেবা কর্মকাণ্ড

মেখলিগঞ্জ

বিএসএফের জলপাইগুড়ি সেক্টরের অধীনস্থ ১৪৩ নং ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির শনিবার অনুষ্ঠিত হল মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়িতে।জানাগেছে এদিনের শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ১৪৩ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সৎবিন্দর সিং সুদান।শিবিরে ডাঃ সৌরভ দাস সহ অন্যান্যরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা করেন।বিনামূল্যে ওষুধও দেওয়া হয়েছে।বিএসএফের তরফে জানানো হয়েছে সীমান্ত প্রহরার পাশাপাশি সীমান্তবাসীদের সুখ দুঃখেও তাদের পাশে থাকার চেষ্টা করেন।কুচলিবাড়ি বিওপিতে তাদের তরফে একটি এম্বুলেন্স রাখা হয়েছে।সীমান্তবাসিরা তাদের প্রয়োজনে সেটিকে ব্যবহার করতে পারেন।বিএস এফের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন গ্রামবাসী।তবে তাদের এই ধরনের আরো পরিকল্পনা রয়েছে বলেও বিএসএফ কর্তারা জানিয়েছেন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা

রামের ভয়ে বামেদের পাশে মঙ্গলকোট তৃণমূল !