মেখলিগঞ্জে বিএসএফের স্বাস্থ্য পরীক্ষা শিবির

মেখলিগঞ্জ

বিএসএফের ১৪০ ব্যাটালিয়নের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যপরীক্ষা শিবির অনুষ্ঠিত হল মেখলিগঞ্জ ব্লকের জামালদহে।জানাগেছে স্থানীয় রতনপুর বিওপি এর উদ্যোগে এই শিবিরের আয়োজন করা হয়।শিবিরে পাঁচ শতাধিক মানুষের স্বাস্থ্য পরীক্ষা করে তাদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়েছে।এদিনের শিবিরে বিএসফের আধিকারিক রাকেশ কুমার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।পরবর্তীতে তাদের এই ধরনের নানা পরিকল্পনা রয়েছে বলেও বিএসফসূত্রের খবর।১৪০ ব্যাটালিয়ন বিএসএফের এই ধরনের উদ্যোগের প্রশংসা করেছেন গ্রামবাসীরাও।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃতার পরিবার কে দ্রুত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

হাড়োয়া পুলিশের প্রচেষ্টায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো এক ছাত্রী