পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

ছবি
মোল্লা জসিমউদ্দিন    সন্ময় বন্দ্যোপাধ্যায় থেকে সেখ সফিকূল ইসলাম প্রত্যেকেই নির্ভীক সাংবাদিকতা করতে গিয়ে পুলিশের অতি সক্রিয়তার শিকার হয়েছেন। হাজতবাসের পাশাপাশি জুটেছে নানারকম জামিন অযোগ্য ধারায় মামলা। তবে এরা কেউ দমবার পাত্র নন। দেশের সংবিধানে সংবাদমাধ্যমের ভুমিকা কে সামনে রেখে নির্ভীক সাংবাদিকতার লড়াই চালাচ্ছেন অবিরত। জুলাই মাসের শেষ সপ্তাহে বোলপুরের এক সাংবাদিকের দুটি ফৌজদারি মামলায় আগাম জামিনের ক্ষেত্রে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি বিবেক চৌধুরীর পর্যবেক্ষণ রয়েছে - ' বেআইনী কাজ নিয়ে খবর করা সাংবাদিকের মৌলিক অধিকার। প্রশাসনের চোখে ভালো নাও লাগতে পারে। তবে নির্ভীক জনহিতকর সাংবাদিকতা জনগণ কে সচেতন করে '। উক্ত দুটি মামলায় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ ওই সাংবাদিকের আগাম জামিনের আবেদন গ্রহণ করে বীরভূম জেলার এসপি কে দুটি এফআইআর কপি ভালোমতো খতিয়ে দেখবার পাশাপাশি অভিযুক্ত পুলিশকর্মীদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। ডিভিশন বেঞ্চ এও জানিয়েছিল আদেশনামায় - 'যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সত্য হলে সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ করা   অভিযোগকারী ব্যক্তির বিরুদ্ধে...

এই রাজ্যে চিনা মাঞ্জা কঠোরভাবে নিষিদ্ধ, জানালো হাইকোর্ট

ছবি
মোল্লা জসিমউদ্দিন,     মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.বি. রাধাকৃষ্ণন এবং বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে চিনা মাঞ্জা নিয়ে রায়দান ঘটলো। সেখানে চিনা মাঞ্জা কে নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি রাজ্য কে চিনা মাঞ্জা নিয়ে ব্যাপকভাবে প্রচারের নির্দেশ দিলো কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অনলাইন শুনানি চলে। সেখানে শুধু চিনা মাঞ্জা নয় ঘুড়ি উড়াবার সুতো, সিন্থটিক সুতো সহ চিনা মাঞ্জার যাবতীয় সরঞ্জাম কে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে হাইকোর্টের তরফে। গত ২৫ শে মার্চ রাজ্য সরকারের চিনা মাঞ্জা নিয়ে বিধিনিষেধের বিজ্ঞপ্তি টি ব্যাপকভাবে প্রচারের জন্য সরকার কে তৎপর হওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি চিনা মাঞ্জার ব্যবহার বন্ধে সক্রিয় পদক্ষেপ নিতে বলা হয়েছে উচ্চ আদালতের পক্ষে। উল্লেখ্য, এই মামলার আবেদনকারী আইনজীবী করুণময়ী ওরফে জয়ন্ত সামন্ত ২০১৭ সালে ২৭ ডিসেম্বর শিশুকন্যা কে স্কুলে নিয়ে যাওয়ার পথে কলকাতার এক উড়ালপুলে চিনা মাঞ্জায় পথ দুর্ঘটনায় পড়েছিলেন। এই ঘটনায় শিশুকন্যাটি গুরতর আহত হয়। এরপরেই ওই আইনজীবী কলকাতা হাই...

লকডাউনে শিক্ষক বদলীর নির্দেশ প্রত্যাহার করতে বললো হাইকোর্ট

ছবি
মোল্লা জসিমউদ্দিন     মার্চ মাসের তৃতীয় সপ্তাহে এই  রাজ্যের পাশাপাশি গোটা দেশজুড়ে শুরু হয় লকডাউন।সেখানে সমস্ত অফিস - আদালত একপ্রকার বন্ধ বলা যায়। ঠিক এইরকম পরিস্থিতিতে গত ৪ জুন হাওড়া জেলায় সরকারি সাহায্য প্রাপ্ত এক বিদ্যালয়ে ৭ জন শিক্ষক - অশিক্ষক কর্মচারীদের বদলীর নির্দেশ জারি করে স্কুল কর্তৃপক্ষ। স্কুল কর্তৃপক্ষ এর এহেন নির্দেশ জারির বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দারস্থ হন বদলীর নির্দেশপ্রাপ্ত  চারজন শিক্ষক।মামলাকারীদের আইনজীবী এক্রামূল বারি আবেদনকারি শিক্ষকদের হয়ে মামলাটি লড়েন। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে এই মামলার অনলাইন শুনানি চলে। সেখানে উভয় পক্ষের ভিডিও কনফারেন্সে  সওয়াল-জবাব  শুনে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য হাওড়ার ওই স্কুলের চার জন শিক্ষকের বদলীর নির্দেশে নিষেধাজ্ঞা জারী করেন। সেইসাথে এক সপ্তাহের মধ্যে স্কুল কর্তৃপক্ষর ওই বদলীর নির্দেশ প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেন। সাথে বকেয়া বেতন দ্রুত মিটিয়ে দেওয়ার আদেশনামা রয়েছে এই মামলার রায়দানে। আগামী ৩০ শে সেপ্টেম্বর পর কলকাতা হাইকোর্টের রেগুলার বে...

সাদা পোশাকে পুলিশ ট্রাফিক জরিমানা আদায় করতে পারেনা, জানালো হাইকোর্ট

ছবি
মোল্লা জসিমউদ্দিন (টিপু)     রাস্তাঘাটে প্রায়শ যানবাহন চালকদের উপর পুলিশি জুলুমবাজির অভিযোগ উঠে। বেশিরভাগ ক্ষেত্রে তোলাবাজির অভিযোগ প্রায়শ শোনা যায়। ঠিক এহেন ক্ষেত্রে সাদা পোশাকের পুলিশের  দৌরাত্মটা বেশি লক্ষণীয়। কে ড্রাইভার, কে সিভিক আর কেই বা পুলিশ অফিসার?  তা বোঝা বড়ই দায়!  গত বৃহস্পতিবার  কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের বেঞ্চে এক মামলার রায়দানে বিচারপতি তাঁর আদেশনামায় উল্লেখ রাখেন - ' ট্রাফিক জরিমানা আদায়ের ক্ষেত্রে পুলিশের উর্দি পড়া আবশ্যিক'। তাছাড়া সাদা পোশাকের পুলিশ কোন গাড়ি চালকের ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত করতে পারবেনা। ওই মামলা সাদা পোশাকের পুলিশ যে বেআইনী কাজ করেছেন তা মামলার পর্যালোচনায় বিচারপতি জানিয়েছেন। ওই পুলিশ অফিসার কে সর্তকও করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে বিধাননগরের এই আইনজীবীর জোর পূর্বক ড্রাইভিং লাইসেন্স কেড়ে নেওয়া এক সাদা পোশাকের পুলিশ অফিসারের বিরুদ্ধে মামলা উঠে। অনলাইন শুনানিতে উঠে আসে - বিধাননগরে সূর্যনীল দাস নামে এক আইনজীবী গত ফেব্রুয়ারি মা...

এবার উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগে চায় কলকাতা হাইকোর্টের অনুমতি

ছবি
মোল্লা জসিমউদ্দিন,    বুধবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরীর এজলাসে উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলার অনলাইন শুনানি চলে। ভিডিও কনফারেন্সে এই মামলায় বিচারপতি বিবেক চৌধুরী উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগে নিষেধাজ্ঞা জারী করেন। স্কুল সার্ভিস কমিশন কোন নিয়োগ করতে গেলে কলকাতা হাইকোর্টের অনুমতি অবশ্যই নিতে হবে বলে এদিন বিচারপতি তাঁর আদেশনামায় উল্লেখ রাখেন। উল্লেখ্য, ২০১৫ সালে রাজ্যের বিভিন্ন উচ্চমাধ্যমিক স্কুলে শিক্ষক নিয়োগে লক্ষাধিক পরীক্ষার্থী পরীক্ষা দেয়। ২০১৭ সালে শুন্যপদ  ১৪ হাজার উচ্চমাধ্যমিক শিক্ষক  নিয়োগের জন্য। পরীক্ষার ফলপ্রকাশ থেকে একাডেমিক স্কোর সেইসাথে ইন্টারভিউ তালিকা প্রকাশে ব্যাপক অসচ্ছতার অভিযোগ উঠে দফায় দফায়। কলকাতা হাইকোর্টের বিভিন্ন এজলাসে এইবিধ অভিযোগগুলি নিয়ে মামলা দাখিল হয় পরীক্ষার্থীদের তরফে। এদিন উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগে পরীক্ষার্থী ভানু রায়ের পক্ষে আইনজীবী ফিরদৌস শামীম জানান - "উচ্চমাধ্যমিক শিক্ষক নিয়োগে প্রতিটি ক্ষেত্রে ব্যাপক অনিয়ম ঘটেছে"। বুধবার দুপুরে অনলাইন শুনানিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী উভয় ...

তৃণমূল লিগ্যাল সেলের রক্তদান শিবির

ছবি
মোল্লা জসিমউদ্দিন  শুক্রবার দুপুরে  কলকাতা হাইকোর্ট চত্বরে   তৃণমূল লিগ্যাল সেলের পক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে শতাধিক আইনজীবী রক্তদান করেন। এই কর্মকান্ডেউপস্থিত  ছিলেন আইনজীবী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল লিগ্যাল সেলের চেয়ারম্যান ভাস্কর বৈশ্য প্রমুখ। ইতিপূর্বেতৃণমূল লিগ্যাল সেলের পক্ষে সবজির হাট বসানো হয়েছিল কলকাতা হাইকোর্ট চত্বরে।                          

ঈদের নামাজ আদায় হলো

সেখ নিজাম আলম গলসিতে ঈদের নামাজ সুষ্ঠুভাবে। গলসি থানার অধীনে সমস্ত মুসলিমগণ প্রশাসনের নিয়মানুযায়ী নামাজ সম্পন্ন করলেন বলে জানা যায়। এতে গর্বিত গলসি থানার পুলিশ - প্রশাসন। জানা যায়,গলসি থানার কোন গ্রামেই ঈদের নামাজ ঈদগাহে হয়নি। প্রত্যেক গ্রামের পাড়ায় পাড়ায় অল্প সংখ্যক লোকের সমাগমে নামাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। প্রত্যেকে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হওয়ায় প্রশাসনিক মহল খুশী। তবে এতবড় ঈদের নামাজ সকলে মিলে একত্রে না পড়ে এইভাবে পাড়ায় পাড়ায় কম সংখ্যক মানুষ নামাজ পড়ার কৃতিত্ব গলসি থানার ওসি দীপঙ্কর সরকারের। কারণ আগে থেকেই এলাকার সমস্ত মসজিদে ঈমামদেরকে গলসি থানার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়,প্রশাসনিক নিয়মানুসারে নামাজ পড়লে তার কোন ব্যাঘাত ঘটবে না। তাই লক ডাউনে নতুনভাবে নামাজ পড়তে প্রশাসনের নিয়মে নামাজ পড়ায় খুশী গলসি থানার পুলিশ। তাই থানার নিয়মে যেমন মানুষ নামাজ পড়েছেন,ঠিক তেমনি নিয়ম সফল হওয়ায় মুসলিমদেরকে সুষ্ঠুভাবে নামাজ পড়ার সুযোগও করে দেওয়া হয় গলসি থানার পক্ষ থেকে।

কলকাতায় সিকিউরিটি গার্ডের করোনা পজিটিভ

ছবি
শ্যামল রায়    ফের করোনাভাইরাস পজিটিভ ধরা পরল কালনা ২ নম্বর ব্লকের বাদলা গ্রাম পঞ্চায়েতের সিমলা গ্রামে। বৃহস্পতিবার বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে কলকাতার সিকিউরিটি বিভাগে কাজ করেন সিমলা গ্রামের  এক ব্যক্তি। ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে কোন ভাইরাসের পজেটিভ ধরা পড়ায় কলকাতাতেই ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ব্লক প্রশাসনের কাছে কোন ভাইরাসের পজিটিভ বিষয় নিয়ে কোনো খবর নেই বলে জানা গিয়েছে। তবে বিভিন্ন সূত্রে খবর ওই ব্যক্তি করো না পজেটিভ ধরা পড়ায় ভর্তি কলকাতার হাসপাতালে। তড়িঘড়ি ব্লক প্রশাসনের তরফ থেকে ওই ব্যক্তির পরিবারের সদস্যদের কালনা ২ নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে  হোম কোয়ারেন্টাইন এর স্পেশালভাবে এক ঘরে রাখা হয়েছে। বৃহস্পতিবার ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে জানা গিয়েছে যে কোন ভাইরাসের রোগ এমনটাই কঠিন যে তড়িঘড়ি পরীক্ষা করলে ধরা নাও পরতে পারে তাই দুই একদিন  অপেক্ষা করতেএ হবে । কোয়ারেন্টাইনে থাকা ওই পরিবারের সদস্যদের করোণা  ভাইরাসের পরীক্ষা করা হবে এবং তার পর নিশ্চিত হওয়া যাবে পজেটিভ না  নেগেটিভ। তবে ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দফ...

পরিযায়ী শ্রমিকদের নিয়ে তটস্থ নদীয়া

ছবি
শ্যামল রায়   ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকের করোনাভাইরাস এর পজেটিভ ধরা পরল নদীয়া জেলার ভীমপুর থানা এলাকার ভাঙ্গানা গ্রামে। ওই যুবককে আইসোলেশন এ পাঠানো হয়েছে। এলাকা সিল করে দেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে যে ওই পরিযায়ী শ্রমিক ছত্রিশগড় থেকে বাড়ি ফিরে আসার পরেই স্বাস্থ্য পরীক্ষার সময় ধরা পড়ে কোন ভাইরাসের পজেটিভ। বাড়িতে আসার পর অনেকের সাথে মেলামেশা করেছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। তাই নদীয়া জেলা পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে ওই যুবকের সংস্পর্শে থাকা মোট ১২ জনকে কোয়ারেন্টাইন এ পাঠানো হয়েছে। স্থানীয় সাংসদ তথা প্রাক্তন বিধায়ক মহুয়া মৈত্র জানিয়ে দিয়েছেন যারা আটকে ছিলেন তাদেরকে বাড়ী ফেরার ব্যবস্থা করা হয়েছে, যারা বাড়িতে আসছেন তাদের বাড়িতে থাকার ব্যবস্থা না করে হোম করেন টাইনে পাঠাতে হবে এবং দ্রুত স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে করনা ভাইরাসের সংক্রমণ আছে কিনা চিহ্নিতকরণ করতে হবে। না হলে গ্রামের প্রত্যেকের মধ্যে যদি কোন ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়লে যেমন বিপদ তেমনি এই রোগটি ছড়িয়ে পড়ে তাহলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তাই যে যেখ...

মেমারি পুরসভার প্রশাসক হলেন বিদায়ী পৌরপ্রধান

ছবি
সেখ সামসুদ্দিন    মেমারি পৌরসভার ভোট না হওয়াই আজ থেকে পুরবোর্ডের কার্যকারিতা শেষ হয়ে গেল এবং দুই সদস‍্যের প্রশাসক নিয়োগ করা হল। প্রশাসক বা চেয়ারপার্সন হিসাবে নিয়োগ করা হয় বিদায়ী বোর্ডের চেয়ারম্যান স্বপন বিষয়ী ও সদস‍্য করা হয় ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তকে। এই দুই সদস‍্যের প্রশাসক বোর্ড কাল থেকে কাজ শুরু করবে।

রমজান সামগ্রী বিলিতে মুরাতিপুরের হাজি সাহেব

ছবি
আমিরুল ইসলাম    ভাতারের এক ব্যবসায়ীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মুরাতিপুর গ্রামের বাসিন্দা  হাজী মোহাম্মদ ইউসুফের রয়েছে একটি মুদির দোকান।হাজী মোহাম্মদ ইউসুফের নিজের উদ্যোগে 100 জন দুঃস্থ মানুষদের কে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আজ। দীর্ঘদিন ধরে চলছে লকডাউন এর ফলে মানুষ কাজ হারিয়ে ফেলেছে এবং গতকাল থেকে আমফানের প্রভাবে একরকম ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছেন এলাকার মানুষজন। তাদের কথা চিন্তা করে আজ সকাল থেকেই বাড়ি বাড়ি পৌঁছে দিলেন খাদ্য সামগ্রী ।হাজী মোহাম্মদ ইউসুফের উদ্যোগে খুশী এলাকার মানুষজন। হাজী মোহাম্মদ ইউসুফের জানান, বর্তমান পরিস্থিতিতে লকডাউন এর ফলে কাজ হারিয়েছে এলাকার মানুষ। এরপর শুরু প্রাকৃতিক বিপর্যয় ।সব কথা ভেবে আমি 100 জন দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম ।আগামীতে আবারো মানুষের পাশে থাকার চেষ্টা করব ।

প্রাক্তন প্রধানমন্ত্রীর ২৯ তম মৃত্যুবার্ষিকী

ছবি
নীলাদ্রি ঘোষ    সমগ্র দেশের সাথে প্রাক্তন  প্রধান মন্ত্রী রাজীব গান্ধীর ২৯তম মৃত্যু বার্ষীকি পালিত হল পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে l স্থানীয় ডাবড় মোড়ে প্রয়াত এই দেশ নেতার মূর্তীতে মাল্য দান করেন স্থানীয় ব্লক কংগ্রেসের সভাপতি রনেন বাগচি , ব্লক যুব কংগেস নেতা বরুন মন্ডল ও সংগঠনের বর্ষীয়ান্ নেতা তথা বিশিষ্ট সমাজ কর্মী পরেশ প্রসাদ প্রমুখ l উপস্থিত সকল বক্তাই তাদের বক্তব্যে দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক শক্তির কুপ্রভাব ও প্রয়াত নেতার সহজ সরল জীবন ও রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন l সভা শেষে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে করোনার বিরুদ্ধে লড়াই কারী সকল চিকিৎসক , স্বাস্থ্য কর্মী সহ সাফাই কর্মীদের হাতে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় l স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের হাতে তুলে দেওয়া ফল ও মিষ্টি l

ভাতার - মঙ্গলকোটে করোনা পজিটিভ

ছবি
আমিরুল ইসলাম    খন্ডঘোষ  - সদর বর্ধমান - মেমারি - কেতুগ্রাম - আউশগ্রামের পর একই সাথে মঙ্গলকোট এবং ভাতার ব্লকের দুজন পরিযায়ী শ্রমিকের করোনা পজিটিভ মিললো।স্থানীয় সূত্রে  প্রকাশ মঙ্গলকোটের ওই পরিযায়ী শ্রমিক চেন্নাইয়ে রাজমিস্ত্রীর   কাজে গিয়েছিল। গত ১৫ ই মে চেন্নাই থেকে ট্রেনে পুরুলিয়ায় আসে। এরপর বাসে পুরুলিয়া থেকে বর্ধমান শহরে আসে ওই দুজন শ্রমিক। বর্ধমান শহরে দুদিন আগে লালারস পরীক্ষা হয়। সেইসাথে রিপোর্ট না দেখেই চিকিৎসকরা হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়৷         গতকাল  অর্থাৎ সোমবার সন্ধায় রিপোর্ট  আসে করোনা  পজেটিভ এর। মঙ্গলকোটের নুতনহাট  এলাকাকে সিল করে দেওয়া হয়েছে ।এইমুহূর্তে মঙ্গলকোটের নতুনহাট থমথমে ।মঙ্গলকোটে আক্রান্ত শ্রমিকের পরিবারের    মোট ১৮  জনকে বর্ধমান করোনা হাসপাতালে   নিয়ে যাওয়া হয়েছে। তবে আক্রান্ত কে দুর্গাপুর করোনা হাসপাতালে নিয়ে যেতে মঙ্গলকোট ব্লক প্রশাসনের ব্যাপক গড়িমসি দেখা যায়।    অন্যদিকে  করোনার পজিটিভ রিপোর্ট এলো ভাতারের বড়পোষলা ...

আগামীকাল দিঘায় রোদ দেখা যেতে পারে?

ছবি
জুলফিকার আলি    এই মূহুর্তে কাঁথির সোজা দক্ষিণে ২৫২ কিমি দূরে অবস্থান করছে। শেষ ৬ ঘন্টায় আম্ফান ১৬ কিমি/ঘন্টা বেগে উত্তর-পূর্বে এগিয়েছে। আরো উত্তর-পূর্বে এগিয়ে বিকেল সাড়ে পাঁচটায় সাগরদ্বীপ এলাকায় ল্যান্ডফল করবে। ঐ সময়ে ঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ থাকবে প্রায় ১৫৭ কিমি/ঘন্টা। কাঁথিতে বিকেলে অব্দি ঝড়বৃষ্টি বাড়বে। বাতাসের গতিবেগ ৭০/৮০ কিমি হতে পারে। জুনপুট দারিয়াপুর বাঁকিপুট এলাকায় ঝড়ের তান্ডব বেশি হবে। রাতের পরে কাঁথি দীঘা মন্দারমনি এলাকায় ঝড়বৃষ্টি দ্রুত কমতে আরম্ভ করবে। কাল আকাশ রোদ ঝলমলে থাকবে।

নলহাটিতে মিললো দুই করোনা পজিটিভ

ছবি
তথাগত চক্রবর্তী    বীরভূমের নলহাটি টু ব্লকের কুমারসান্ডা গ্রামে বাইরে থেকে আসা দুজনের করোনা  পজেটিভ আসায়। তাদের বাড়ি বাঁশের বেড়া দিয়ে সিল করে দিল প্রশাসন।

রবীঠাকুর - দীপঙ্কর চক্রবর্তী

ছবি
রবীঠাকুর দীপঙ্কর চক্রবর্তী   বোশেখ মাসের আকাশ জুড়ে রবীর সুরে মাতি গাছে গাছে ফুলের ডালি রঙবেরঙের পাখি।। ছোট বড় সবার মনে তোমার আসন পাতা তোমার কথায় সকল সভা হ্রদয়েতে গাঁথা।। সারা মাসে তোমার কথায় সবার মনের কোনে তোমায় নিয়ে বাঁচা মরা লেখায়, গানে,গানে। এই যে কবি,এই যে ঋষী পথ ভোলা এক পথিক আমরা যেন থাকি বেঁচে বুকে নিয়ে অমূল্য এক মানিক।।

আমফান মোকাবিলায় দীঘায় কন্ট্রোল রুমে শুভেন্দু অধিকারী

ছবি
জুলফিকার আলি    দীঘা সেচ দপ্তরের বাংলোর কন্ট্রোলরুমে আধিকারিকদের সাথে সুপার সাইক্লোন আমফান বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত আলোচনা, আগামী 2 দিন এই কন্ট্রোলরুম থেকে পরিস্থিতির উপর নজর রাখবেন  পরিবহন মন্ত্রী এবং আজ এইমূহুর্তে আসন্ন প্রাকৃতিক দূর্যোগের জন্য সশরীরে বিপর্যয় মোকাবিলার যাবতীয় বন্দোবস্ত ঘুরে দেখলেন  যিনি এত প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও নিজের কথা না ভেবে ছুটে গেছেন দীঘা।

ঘোষপুরে ত্রাণ বিলিতে মন্তেশ্বর বিধায়ক

ছবি
সেখ সামসুদ্দিন    মন্তেশ্বর বিধানসভার ঘোষপুর গ্রামে আজ চাল, আলু, সোয়াবিন,  লবণ,  মুসুরির ডাল,  সাবান,  মুড়ি,  কুমড়ো,  তুলে দিলেন বিধায়ক সৈকত পাঁজা। একশো পরিবারের মধ্যে এই খাদ‍্য সামগ্রী প্রদান করা হয়। বিধায়ক বলেন তার বিধানসভা এলাকায় কাউকে অভুক্ত থাকতে দেবে না। যেখানেই মানুষ সমস‍্যায় আছেন খবর পেলেই সেখানে গিয়ে তাদের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে সদা সচেষ্ট।

আরামবাগে ৫০ জন ইমামদের আর্থিক সহযোগিতা প্রদান

ছবি
সুভাষ মজুমদার    আরামবাগ মহাকুমা তে 50 জন ইমাম সাহেব দের হাতে 2000 টাকা করে তুলে দিলেন সামনে ঈদ সেই উপলক্ষে আরামবাগের বিশিষ্ট সমাজসেবী আরামবাগ হোটেল এন্ড রিসোর্ট কর্ণধার শেয়ার মার্কেট বিশেষজ্ঞ সৈয়দ জিয়াজুর  রহমান সাহেব, তিনি বলেন লকডাউন এরপর থেকে সাধারণ মানুষের জন্য তিনি বারবার এগিয়ে গেছেন এছাড়াও পুরোহিতের কথা ভেবে তিনি তার ক্ষুদ্র মত তাদের হাত বাড়িয়ে দিয়েছেন ৷

বরাহনগরে ভ্রাম্যমাণ রক্তদান শিবির

ছবি
সুবল সাহা  সারা বিশ্ব আজ করোনায় আতঙ্কিত। আজ প্রায় পঞ্চাশ দিনের কাছাকাছি হতে চলেছে লকডাউন। তারই মধ্যে চলছে রক্তের ভয়াবহ সঙ্কট । রক্তের অভাবে থ্যালাসেমিয়া থেকে শুরু করে বিভিন্ন রোগে মারা যাচ্ছে বহু মানুষ।  বাদ পড়ছে না শিশুরাও। এই মর্মান্তিক সঙ্কটের পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বিভিন্ন জায়গায় চলছে ভ্রাম্যমান রক্তদান শিবির।   দক্ষিণ বরানগরের ১নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সোনালী সিনেমার কাছে এই অভিনব শিবির করল সমস্ত ক্লাবের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ। এই ভ্রাম্যমান রক্তদান শিবিরের উদ্বোধন করেন দমদম লোকসভা কেন্দ্রের  সাংসদ অধ্যাপক সৌগত রায়।  তিনি বলেন, এই সঙ্কটে সময় তৃণমূল কর্মীরা ত্রাণ শিবিরের সাথে সাথে ভ্রাম্যমান  রক্তদান শিবিরের মাধ্যমে  এক দৃষ্টান্তমূলক সমাজসেবায় ব্রতী হয়েছে।  এছাড়াও উপস্থিত ছিলেন বরানগর ১ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট শুভাশিস কর, যুবনেতা নবীন চক্রবর্তী, মহিলা প্রেসিডেন্ট সম্প্রীতি ধর, অনিল সাহা, প্রতীক গুহ ও অন্যান্যরা। ১০০ জন রক্তদাতা এই অভিনব রক্তদান...