পোস্টগুলি

তৃণমূল লিগ্যাল সেলের রক্তদান শিবির

ছবি
মোল্লা জসিমউদ্দিন  শুক্রবার দুপুরে  কলকাতা হাইকোর্ট চত্বরে   তৃণমূল লিগ্যাল সেলের পক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে শতাধিক আইনজীবী রক্তদান করেন। এই কর্মকান্ডেউপস্থিত  ছিলেন আইনজীবী তথা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, তৃণমূল লিগ্যাল সেলের চেয়ারম্যান ভাস্কর বৈশ্য প্রমুখ। ইতিপূর্বেতৃণমূল লিগ্যাল সেলের পক্ষে সবজির হাট বসানো হয়েছিল কলকাতা হাইকোর্ট চত্বরে।                          

ঈদের নামাজ আদায় হলো

সেখ নিজাম আলম গলসিতে ঈদের নামাজ সুষ্ঠুভাবে। গলসি থানার অধীনে সমস্ত মুসলিমগণ প্রশাসনের নিয়মানুযায়ী নামাজ সম্পন্ন করলেন বলে জানা যায়। এতে গর্বিত গলসি থানার পুলিশ - প্রশাসন। জানা যায়,গলসি থানার কোন গ্রামেই ঈদের নামাজ ঈদগাহে হয়নি। প্রত্যেক গ্রামের পাড়ায় পাড়ায় অল্প সংখ্যক লোকের সমাগমে নামাজ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। প্রত্যেকে মাস্ক পরে ও সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে নামাজ সম্পন্ন হওয়ায় প্রশাসনিক মহল খুশী। তবে এতবড় ঈদের নামাজ সকলে মিলে একত্রে না পড়ে এইভাবে পাড়ায় পাড়ায় কম সংখ্যক মানুষ নামাজ পড়ার কৃতিত্ব গলসি থানার ওসি দীপঙ্কর সরকারের। কারণ আগে থেকেই এলাকার সমস্ত মসজিদে ঈমামদেরকে গলসি থানার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়,প্রশাসনিক নিয়মানুসারে নামাজ পড়লে তার কোন ব্যাঘাত ঘটবে না। তাই লক ডাউনে নতুনভাবে নামাজ পড়তে প্রশাসনের নিয়মে নামাজ পড়ায় খুশী গলসি থানার পুলিশ। তাই থানার নিয়মে যেমন মানুষ নামাজ পড়েছেন,ঠিক তেমনি নিয়ম সফল হওয়ায় মুসলিমদেরকে সুষ্ঠুভাবে নামাজ পড়ার সুযোগও করে দেওয়া হয় গলসি থানার পক্ষ থেকে।

কলকাতায় সিকিউরিটি গার্ডের করোনা পজিটিভ

ছবি
শ্যামল রায়    ফের করোনাভাইরাস পজিটিভ ধরা পরল কালনা ২ নম্বর ব্লকের বাদলা গ্রাম পঞ্চায়েতের সিমলা গ্রামে। বৃহস্পতিবার বিভিন্ন সূত্রে জানা গিয়েছে যে কলকাতার সিকিউরিটি বিভাগে কাজ করেন সিমলা গ্রামের  এক ব্যক্তি। ওই ব্যক্তি অসুস্থ হয়ে পড়লে কোন ভাইরাসের পজেটিভ ধরা পড়ায় কলকাতাতেই ভর্তি করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে ব্লক প্রশাসনের কাছে কোন ভাইরাসের পজিটিভ বিষয় নিয়ে কোনো খবর নেই বলে জানা গিয়েছে। তবে বিভিন্ন সূত্রে খবর ওই ব্যক্তি করো না পজেটিভ ধরা পড়ায় ভর্তি কলকাতার হাসপাতালে। তড়িঘড়ি ব্লক প্রশাসনের তরফ থেকে ওই ব্যক্তির পরিবারের সদস্যদের কালনা ২ নম্বর ব্লকের কিষাণ মান্ডিতে  হোম কোয়ারেন্টাইন এর স্পেশালভাবে এক ঘরে রাখা হয়েছে। বৃহস্পতিবার ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে জানা গিয়েছে যে কোন ভাইরাসের রোগ এমনটাই কঠিন যে তড়িঘড়ি পরীক্ষা করলে ধরা নাও পরতে পারে তাই দুই একদিন  অপেক্ষা করতেএ হবে । কোয়ারেন্টাইনে থাকা ওই পরিবারের সদস্যদের করোণা  ভাইরাসের পরীক্ষা করা হবে এবং তার পর নিশ্চিত হওয়া যাবে পজেটিভ না  নেগেটিভ। তবে ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দফ...

পরিযায়ী শ্রমিকদের নিয়ে তটস্থ নদীয়া

ছবি
শ্যামল রায়   ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকের করোনাভাইরাস এর পজেটিভ ধরা পরল নদীয়া জেলার ভীমপুর থানা এলাকার ভাঙ্গানা গ্রামে। ওই যুবককে আইসোলেশন এ পাঠানো হয়েছে। এলাকা সিল করে দেয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। জানা গিয়েছে যে ওই পরিযায়ী শ্রমিক ছত্রিশগড় থেকে বাড়ি ফিরে আসার পরেই স্বাস্থ্য পরীক্ষার সময় ধরা পড়ে কোন ভাইরাসের পজেটিভ। বাড়িতে আসার পর অনেকের সাথে মেলামেশা করেছে বলে অভিযোগ উঠতে শুরু করেছে। তাই নদীয়া জেলা পুলিশ ও প্রশাসন সূত্রে জানা গিয়েছে যে ওই যুবকের সংস্পর্শে থাকা মোট ১২ জনকে কোয়ারেন্টাইন এ পাঠানো হয়েছে। স্থানীয় সাংসদ তথা প্রাক্তন বিধায়ক মহুয়া মৈত্র জানিয়ে দিয়েছেন যারা আটকে ছিলেন তাদেরকে বাড়ী ফেরার ব্যবস্থা করা হয়েছে, যারা বাড়িতে আসছেন তাদের বাড়িতে থাকার ব্যবস্থা না করে হোম করেন টাইনে পাঠাতে হবে এবং দ্রুত স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে করনা ভাইরাসের সংক্রমণ আছে কিনা চিহ্নিতকরণ করতে হবে। না হলে গ্রামের প্রত্যেকের মধ্যে যদি কোন ভাইরাসের আতঙ্ক ছড়িয়ে পড়লে যেমন বিপদ তেমনি এই রোগটি ছড়িয়ে পড়ে তাহলে আরও ভয়ঙ্কর হয়ে উঠবে তাই যে যেখ...

মেমারি পুরসভার প্রশাসক হলেন বিদায়ী পৌরপ্রধান

ছবি
সেখ সামসুদ্দিন    মেমারি পৌরসভার ভোট না হওয়াই আজ থেকে পুরবোর্ডের কার্যকারিতা শেষ হয়ে গেল এবং দুই সদস‍্যের প্রশাসক নিয়োগ করা হল। প্রশাসক বা চেয়ারপার্সন হিসাবে নিয়োগ করা হয় বিদায়ী বোর্ডের চেয়ারম্যান স্বপন বিষয়ী ও সদস‍্য করা হয় ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্তকে। এই দুই সদস‍্যের প্রশাসক বোর্ড কাল থেকে কাজ শুরু করবে।

রমজান সামগ্রী বিলিতে মুরাতিপুরের হাজি সাহেব

ছবি
আমিরুল ইসলাম    ভাতারের এক ব্যবসায়ীর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ। পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকের মুরাতিপুর গ্রামের বাসিন্দা  হাজী মোহাম্মদ ইউসুফের রয়েছে একটি মুদির দোকান।হাজী মোহাম্মদ ইউসুফের নিজের উদ্যোগে 100 জন দুঃস্থ মানুষদের কে খাদ্য সামগ্রী বিতরণ করলেন আজ। দীর্ঘদিন ধরে চলছে লকডাউন এর ফলে মানুষ কাজ হারিয়ে ফেলেছে এবং গতকাল থেকে আমফানের প্রভাবে একরকম ঘরের মধ্যে বন্দি হয়ে রয়েছেন এলাকার মানুষজন। তাদের কথা চিন্তা করে আজ সকাল থেকেই বাড়ি বাড়ি পৌঁছে দিলেন খাদ্য সামগ্রী ।হাজী মোহাম্মদ ইউসুফের উদ্যোগে খুশী এলাকার মানুষজন। হাজী মোহাম্মদ ইউসুফের জানান, বর্তমান পরিস্থিতিতে লকডাউন এর ফলে কাজ হারিয়েছে এলাকার মানুষ। এরপর শুরু প্রাকৃতিক বিপর্যয় ।সব কথা ভেবে আমি 100 জন দুঃস্থ মানুষদের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলাম ।আগামীতে আবারো মানুষের পাশে থাকার চেষ্টা করব ।

প্রাক্তন প্রধানমন্ত্রীর ২৯ তম মৃত্যুবার্ষিকী

ছবি
নীলাদ্রি ঘোষ    সমগ্র দেশের সাথে প্রাক্তন  প্রধান মন্ত্রী রাজীব গান্ধীর ২৯তম মৃত্যু বার্ষীকি পালিত হল পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকে l স্থানীয় ডাবড় মোড়ে প্রয়াত এই দেশ নেতার মূর্তীতে মাল্য দান করেন স্থানীয় ব্লক কংগ্রেসের সভাপতি রনেন বাগচি , ব্লক যুব কংগেস নেতা বরুন মন্ডল ও সংগঠনের বর্ষীয়ান্ নেতা তথা বিশিষ্ট সমাজ কর্মী পরেশ প্রসাদ প্রমুখ l উপস্থিত সকল বক্তাই তাদের বক্তব্যে দেশে ক্রমবর্ধমান সাম্প্রদায়িক শক্তির কুপ্রভাব ও প্রয়াত নেতার সহজ সরল জীবন ও রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরেন l সভা শেষে স্থানীয় ব্লক স্বাস্থ্য কেন্দ্রে করোনার বিরুদ্ধে লড়াই কারী সকল চিকিৎসক , স্বাস্থ্য কর্মী সহ সাফাই কর্মীদের হাতে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানানো হয় l স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের হাতে তুলে দেওয়া ফল ও মিষ্টি l