করোনা স্বাস্থ্যবিধি প্রচারে মেমারি পুলিশ

সেখ সামসুদ্দিন
 
 পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে মেমারি শহরে মাইক প্রচার করে জনসাধারণকে সচেতন করা হয়। এদিন মেমারি থানার অফিসার জয়দেব দে, ভিলেজ পুলিশ হিল্লোল কুমার মল্লিক সহ পুলিশ প্রশাসন মেমারি চকদিঘী মোড়, বামুনপাড়া মোড়, হসপিটাল মোড় সহ শহরের বিভিন্ন পয়েন্টে দাঁড়িয়ে মাইক প্রচার করে সোশ্যাল ডিসটেন্স মেনে চলতে, যতটা কম সম্ভব বাইরে বের হতে, মুখে মাস্ক ব‍্যবহার করতে এবং ঘন ঘন সাবান দিয়ে হাত ধৌত করতে বার্তা দেন। একই সঙ্গে আহ্বান জানান লকডাউনের নিয়ম মেনে নিজে সুস্থ থাকুন ও পারিপার্শ্বিক সকলকে সুস্থ থাকতে সাহায্য করুন।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃতার পরিবার কে দ্রুত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

হাড়োয়া পুলিশের প্রচেষ্টায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো এক ছাত্রী