করোনা স্বাস্থ্যবিধি মেনে বর্দ্ধমান শহরে একাংশ দোকানপাট খুললো

সুরজ প্রসাদ
 

আজ থেকে খুলে গেলো বর্ধমান শহরে দোকান পাট। কয়েক হাজার দোকানের মধ্যে ১ঃ৩ অনুপাতে দোকান খোলার পক্রিয়া চলবে বলে বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে জানানো হয়েছে। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, দোকানের ভিড় এড়াতে অল্প সংখক কর্মী নিয়ে দুপুর ১২টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত খোলা রাখা যাবে দোকান। সেক্ষেত্রে  ক্রেতা-বিক্রেতা উভয়ের ক্ষেত্রেই মাস্ক পরা এবং দোকানে প্রবেশের সময় হাত স্যানিটাইজার করা বাধ্যতামূলক। বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতির ডেভেলপমেন্ট সেক্রেটারি বিশ্বেশ্বর চৌধুরী জানিয়েছেন, মার্কেটে কমপ্লেক্সে ও সপিং মল খোলার ক্ষেত্রে রাজ্যে সরকারের তরফ থেকে এখনও কোনো সিদ্ধান্তের কথা জানানো হয়নি তাদের।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা

রামের ভয়ে বামেদের পাশে মঙ্গলকোট তৃণমূল !