মেমারির দশ নং ওয়ার্ডে রমজান সামগ্রী বিলিতে ভাইস চেয়ারম্যান

সেখ সামসুদ্দিন
 

 মেমারি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত নিজ ১০ নং ওয়ার্ডে ঈদ উৎসবের প্রাক্কালে রমজান মাসের রোজদারদের হাতে ইফতারের সামগ্রী তুলে দেওয়া হয়। চতুর্থ লকডাউনের প্রথম দিনে সত্তর জন রোজদারের হাতে শসা, কলা, আম, তরমুজ, বড় লেরো বিস্কুট, মুড়ি, লস‍্যি, চিনি, সিমুই, ঘি ইত্যাদি খাদ‍্য সামগ্রী প্রদান করা হয়। ভাইস চেয়ারম্যানের সঙ্গে উপস্থিত ছিলেন মেমারি ব্লক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, সমাজসেবী শুভেন্দু গুহ, সোনা বিশ্বাস, জাহির সহ ওয়ার্ড কমিটির সদস‍্যবৃন্দ।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা

রামের ভয়ে বামেদের পাশে মঙ্গলকোট তৃণমূল !