বর্ধমানের ঘাটশিলায় খাদ্য সামগ্রী বিলি

এস.জে আব্বাস
     বর্ধমান-২ ব্লকের ঘাটশিলা গ্রামে সোমবার প্রায় ২০০ জন মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ মেহবুব মন্ডল, পঞ্চায়েত সদস্য নজরুল সেখ, যুবনেতা সাইফুদ্দিন আমেদ প্রমুখ। লক ডাউনের মাঝে কাজহারা মানুষ ইফতার সামগ্রী পেয়ে উদ্যোক্তাদের কৃতজ্ঞতা জানান। নিশীথবাবু বলেন, এই সময় মানুষের পাশে দাঁড়ানোটাই আমাদের একমাত্র কর্তব্য। মেহবুব সাহেব উপস্থিত সকলকে রমজানের আবেগ ভুলে জীবন বাঁচাতে সরকারি নির্দেশিকা অক্ষরে অক্ষরে পালনের অনুরোধ জানান।
              -----------------------------

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা

রামের ভয়ে বামেদের পাশে মঙ্গলকোট তৃণমূল !