গলসী সহ দুই বর্ধমানে শুটিং হচ্ছে ভোজপুরি সিনেমার

সেখ নিজাম আলম
  

গলসির রাকোনা গ্রামে রুদ্রা ফিল্ম প্রোডাকশন নিবেদিত উদ্বোধন হলো ভোজপুরি সিনেমা দিল তুজ পে কুরবান।   সংস্থার কর্ণধার অভয় তেওয়ারি জানান, ৭ই ফেব্রুয়ারি থেকে এই সিনেমার শুটিং শুরু হবে পানাগড় দার্জিলিং মোড় থেকে। ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে উদ্বোধন করেন গলসি বিধায়ক অলোক কুমার মাঝি। উপস্থিত ছিলেন গলসি ১ নং ব্লকের তৃণমূল সভাপতি জাকির হোসেন, গলসি ১ পঞ্চায়েত সহ সভাপতি অনুপ চ্যাটার্জী ও রুদ্রা ফিল্ম প্রোডাকশনের কলকাতা ও বোম্বে থেকে আসা সদস্যবৃন্দ।ডিরেক্টর রাজু চৌহান জানান এই ছবিটিতে নায়কের অভিনয় করছেন রিতেশ পান্ডে ও নায়িকার অভিনয় করছেন আয়ূসী তেওয়ারি। সমগ্র প্রোডাকশন দেখাশুনার দায়িত্বে থাকা পিয়ালী পোদ্দার জানান,এই ছবিটি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলার মধ্যে বেশী শুটিং হবে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা

রামের ভয়ে বামেদের পাশে মঙ্গলকোট তৃণমূল !