নিখোঁজ মানসিক অসুস্থ যুবক কে পরিবারের হাতে তুলে দিল কৈচর পুলিশ

পারিজাত মোল্লা

এক নিখোঁজ মানসিক অসুস্থ যুবক কে বাড়ী ফেরালো মঙ্গলকোটের কৈচর পুলিশ ফাঁড়ির পুলিশ। চলতি সপ্তাহে দুরমুট এলাকায় রুস্তম সেখ নামে এক যুবক কে ইতস্ততভাবে ঘুরাঘুরি করতে দেখা যায়। বিষয়টি স্থানীয় পুলিশ কর্মীরা কৈচর আইসি সুজিত ভট্টাচার্য কে অবগত করান। আইসি জানার সাথেসাথেই ওই যুবক কে ফাঁড়িতে এনে বাড়ীর ঠিকানা জোগাড় করে দ্রুত ডেকে পাঠান পরিবার কে। জানা যায় নদীয়ার তেহট্ট এলাকায় ফরিদপুরে আকাশ সেখের ছেলে রুস্তম বেশ কয়েক বছর ধরে মানসিক অসুস্থ। ছেলে কে পেয়ে খুশি পরিবার। কৈচর পুলিশ ফাঁড়ির মানবিক ভূমিকায় খুশি পূর্ব বর্ধমানের পুলিশমহল।                                     

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃতার পরিবার কে দ্রুত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

হাড়োয়া পুলিশের প্রচেষ্টায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো এক ছাত্রী