বিচার ঘড়ির সূচনা করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি


মোল্লা জসিমউদ্দিন  


এরাজ্যে বিচার প্রক্রিয়ায় গতি বাড়াতে অভিনব উদ্যোগ নিচ্ছে কলকাতা হাইকোর্ট কর্তৃপক্ষ। আগামী ২২ জানুয়ারি কলকাতা হাইকোর্টের 'ই' গেটে বসছে জাস্টিস ক্লক /বিচার ঘড়ি। যার সূচনা করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণন। একথা আজ অর্থাৎ শুক্রবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে জানালেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায়। জাস্টিস ক্লক আসলে কি?  সেখানে কিভাবে উপকৃত হবেন বিচারপ্রার্থীরা?  জাস্টিস ক্লক আসলে একটি জায়েন এলইডি স্কিন। যেখানে রাজ্যের সমস্ত জেলা ও মহকুমা আদালতের ফৌজদারি ও দেওয়ানি মামলার বিস্তারিত তথ্য থাকবে। কতগুলি মামলা বিচারধীন রয়েছে, মামলার পরবর্তী শুনানি কবে, কত মামলার নিস্পত্তি হয়েছে।এইবিধ নানান মামলা সম্পকিত তথ্য থাকবে এই বিচার ঘড়ির মধ্যে। তবে কলকাতা হাইকোর্ট সহ দুটি সার্কিট বেঞ্চের ( জলপাইগুড়ি ও আন্দাবান নিকোবর দ্বীপপুঞ্জ)  অধীনে মামলাগুলির তথ্য এখনই থাকছেনা বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল রাই চট্টোপাধ্যায়। তবে আগামী দিনে এইসব বেঞ্চের মামলা কেন্দ্রিক তথ্য থাকবে বলে জানা গেছে। উল্লেখ্য, গোটা রাজ্যে প্রায় ২৩ লক্ষ মামলা বিচারধীন রয়েছে। এর মধ্যে আবার প্রায় ১৮ লক্ষ মামলা ফৌজদারিভুক্ত।জাস্টিস ক্লক  পরিষেবা টি আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিক সূচনা করবেন  কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি থোট্টাথিল ভাস্করন নায়ার রাধাকৃষ্ণন। এটি হাইকোর্টের 'ই'  গেটে জায়েন এলইডি স্কিনের মাধ্যমে দেখা যাবে।                                                                                                

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা

রামের ভয়ে বামেদের পাশে মঙ্গলকোট তৃণমূল !