বর্ধমান দুর্গাপুর আসনে তৃণমূল প্রার্থীর সমর্থনে আমারুণে সভা

সুদিন  মন্ডল ,

আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাক্তার মমতাজ সংঘমিতা কে বিপুল ভোটে জয় লাভের আহ্বান জানিয়ে ভাতারের আমারুন 2 অঞ্চলের খেরুর গ্রামে অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি বুথ ভিত্তিক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। আমারুন 2  অঞ্চলের 12টি বুথের কয়েকশো কর্মী এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন। বিধায়ক সুভাষ মন্ডল,প্রাক্তন বিধায়ক বনমালী হাজরা, জেলা পরিষদের বিদ্যুৎ কর্মাধ্যক্ষ জহর বাগদি, ভাতার পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ্য  জয়ন্ত হাটি,ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি বাসুদেব যশ, বনপাস গ্রাম পঞ্চায়েতের প্রধান অজয় সিং,উপপ্রধান শেখ শাহনওয়াজ আলী, পাপাই পশারী,সদানন্দ চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে এদিনের কর্মী সম্মেলন থেকে কর্মীদের আসন্ন লোকসভা ভোটে দলীয় প্রার্থীর সমর্থনে প্রতিটি বাড়ি বাড়ি সরকারের উন্নয়ন গুলি কে তুলে ধরে জনগণকে ভোট দানের আহবান জানানো হয়।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা

রামের ভয়ে বামেদের পাশে মঙ্গলকোট তৃণমূল !