ভাতারে তৃনমূলে এলেন বিজেপির নেতারা

সুদিন মন্ডল

বুধবার বিকেলে  ভাতারের মাহাতা পঞ্চায়েত এলাকায় তৃনমূলের এক সভায় বিজেপির পূর্ব বর্ধমান জেলা কিষাণ মোর্চার সম্পাদক রতন বজর  কয়েকজন বুথ স্তরের সভাপতিকে সঙ্গে নিয়ে  দলত্যাগ করেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন ভাতারের বিধায়ক সুভাষ মন্ডল।  এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে মাহাতা পঞ্চায়েতের ৩নং আসনে দাঁড়িয়েছিলেন রতন বজরের স্ত্রী শ্রাবন্তী বজর।রতন বাবু জানিয়েছেন মমতা বন্দোপাধ্যায় এর উন্নয়ন এ সামিল হতেই এই যোগদান।  ভাতারের বিধায়ক সুভাষ মন্ডলের দাবি, “ভাতারের বিভিন্ন প্রান্তের বিজেপি কর্মী ও নেতা, যারা পঞ্চায়েত নির্বাচনে দাঁড়িয়েছিলেন এবং ভোট করিয়েছিলেন, তাঁদের অনেকেই দলে যোগ দিতে চাইছেন। তাঁদের জানিয়েছি দলের সাথে আলোচনা করে দল যদি সম্মতি দেয় তখনই তাঁদের দলে যোগ করানো হবে”।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃত্যুর পরে শেষযাত্রায় থাকতে চায় প্রেমিক প্রেমিকা

রামের ভয়ে বামেদের পাশে মঙ্গলকোট তৃণমূল !