মেখলিগঞ্জে কৃষিমেলা শুরু

নিজস্ব বার্তা, মেখলিগঞ্জ

মেখলিগঞ্জ ব্লকে কৃষি মেলা শুরু হল বুধবার।ভোটবাড়ির কৃষক বাজারে মহকুমা কৃষি দপ্তর আয়োজিত এদিনের কৃষিমেলার উদ্বোধন করেন এলাকার বিধায়ক অর্ঘ্য রায় প্রধান।এছাড়াও সহ কৃষি অধিকর্তা ড:রবিউল হক,বিডিও বিরুপাক্ষ মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।তারা চাষবাস সংক্রান্ত নানা বিষয়ে আলোচনা করেন।তবে এদিনের মেলায় কৃষকদের উপস্থিতিতি ছিল খুবই কম।এনিয়ে ঠিকমতো প্রচার না করার অভিযোগ উঠেছে।মেখলীগঞ্জের সহ কৃষি অধিকর্তা ড:রবিউল হক অবশ্য বলেন,মেলাকে সফল করতে চেষ্টার কোনো ত্রুটি রাখা হয়নি।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

আরামবাগ টিভির তিন সাংবাদিক গ্রেপ্তারের বিস্তারিত রিপোর্ট তলব হাইকোর্টের

মৃতার পরিবার কে দ্রুত আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ হাইকোর্টের

হাড়োয়া পুলিশের প্রচেষ্টায় মাধ্যমিক পরীক্ষা দিতে পারলো এক ছাত্রী