পোস্টগুলি

পাঁচ বছর গরিব মানুষদের পাশে দাঁড়িয়েছে সুনীল সাহা সমাজসেবা সংগঠন

ছবি
গরীব মানুষের সেবায় পঞ্চমবর্ষে সুনীল সাহা সমাজসেবা সংস্থা রাজকুমার দাস    অনেকেই সমাজসেবার সাথে যুক্ত থাকে সারাবছর ধরে।কিন্তু একটু ব্যাতিক্রমী ভাবে বিগত পাঁচ বছর ধরে সমাজ কল্যাণের কাজে নিজের স্বর্গীয় বাবার স্মৃতির উদ্দেশ্য তার ছোট ভাই,বোন ও মা কে সাথে নিয়ে গরীবদের সাহায্যের হাত বাড়িয়েছে বেলেঘাটা র জেলে পাড়া শীতলা মন্দিরের বাসিন্দা সোমনাথ সাহা। আর্থিক ভাবে পিছিয়ে পড়া বেশ কিছু  দুঃস্থ ছাত্র ছাত্রীদের বই খাতা পেন সহ  গরীব দের হাতে কম্বল বিতরণ করা হয় সোমবার।স্বর্গীয় সুনীল সাহা ছিলেন উদার মনের একজন সমাজ সেবক কর্মী।তারই সুযোগ্য পুত্র দ্বয় এই প্রথা চালু রেখেছেন।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পন্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষের সুযোগ্য পুত্র শ্রী মল্লার ঘোষ ,চিত্র সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়,চিত্রপরিচালক বিমল দে, রাজকুমার দাস,শিউলি গোমস,সাংবাদিক আশীষ বসাক,সুবোধ মল্লিক,জনপ্রিয় অভিনেতা গুড্ডু,কবি পলাশ পাল,সহ একঝাঁক সাংস্কৃতিক প্রিয় মানুষ।সোমনাথ সাহা জানান প্রতি বছর শুধুই বাবাকে স্মরণ করা নয় তার চিন্তাধারাকে এগিয়ে নিয়ে গিয়ে মানুষের সেবাকে পিরম ধর্ম করে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়াটাই ম...

সরকারি সাহায্য থেকে বঞ্চিত 'কুমুদ সাহিত্য মেলা'

ছবি
কুমুদ সাহিত্য মেলায় সরকারি  সাহায্য মেলেনা   প্রতিবছর ৩ রা মার্চ মঙ্গলকোটের কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিক এর বাসভবনে 'কুমুদ সাহিত্য মেলা কমিটি' এক সাহিত আসরের আয়োজন করে থাকে। ওইদিন সমাজের বিভিন্নস্তরের গুণীজন দের সম্মানিত করা হয়। টিফিন মধ্যাহ্নভোজনের ব্যবস্থা থাকে। কারও কাছে কোন ডেলিকেট ফি নেওয়া হয়না।সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের সাহিত্য সাংস্কৃতিক অনুষ্ঠানে ডেলিকেট ফি হিসাবে নূন্যতম দেড়শ থেকে দুশো টাকা নেওয়া হয়। আমরা গত দশ বছর কারও কাছে নিইনি এবং নেব না।  গত ৯ বছর ধরে রাজ্যে এই ধরনের উদ্যোগ কে অনুপ্রাণিত করতে আর্থিক সহযোগিতা করা হয় সরকারের তরফে  । তবে আমরা সরকারি সাহায্য পাইনা বললেই চলে । স্থানীয় বিধায়ক থেকে প্রশাসন কে লিখিত আবেদন করা সত্বেও কেউ দেখেনি। দেখেনি বলে আমরা হাল ছাড়েনি, শত শত মানুষের কুমুদ সাহিত্য মেলায় আগমন আমাকে অনুপ্রেরণা  জোগায়। সাংবাদিকতা থেকে যা বাৎসরিক বেতনের আয় হয় তার সিংহভাগ খরচ হয়ে যায় এই কুমুদ সাহিত্য মেলায়। জনা দশ শুভাকাঙ্ক্ষী আছেন, যারা যতই ব্যস্ত থাকুন কুমুদ সাহিত্য মেলায় অনুদান সাধ্যমতো দেন। অনেকেই ভিক্ষুক বলে উপহাস করে, আবা...

হাসপাতালে কুকুর হত্যা মামলায় চার্জ গঠন শিয়ালদহ আদালতে

ছবি
মোল্লা জসিমউদ্দিন           সোমবার দুপুরে কলকাতার শিয়ালদহ আদালতে এনআরএস হাসপাতালে কুকুর হত্যা মামলার শুনানি হয়।এদিন কুকুর শাবক হত্যায় অভিযুক্ত দুজনের বিরুদ্ধে চার্জ গঠন করা হল ।৪২৯, ২০১ এবং ১১ (এল) ধারায় চার্জ গঠন করা হয়। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এই মামলায় অভিযোগকারী পুতুল রায় প্রথমে সাক্ষ্য দেবেন বলে জানা গেছে। যদিও অভিযুক্তরা নিজেদের নিরপরাধ বলে দাবি রাখে আদালতে । মাস খানেক পূর্বে শিয়ালদহ আদালতে এসিজেম এজলাসে এনআরএস  হাসপাতালে কুকুর হত্যা মামলায় চার্জশিট দাখিল করে এন্টালি থানার পুলিশ। প্রায় ৯ মাস পর ২০৪ পাতা বিশিষ্ট চার্জশিটে দুজন কে পুলিশি রিপোর্টে দোষী হিসাবে অভিযুক্ত করা হয়েছে। যদিও এই মামলায় ৫ জন সন্দেহভাজন ছিলেন। কুকুর হত্যা মামলায় এনআরএস হাসপাতালে নার্সিং বিভাগের প্রথম বর্ষের ছাত্রী বাঁকুড়ার মৌটুসী মন্ডল এবং নাসিং বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্রী কাকদ্বীপের সোমা মন্ডলের নাম রয়েছে। ঘটনার প্রথমভাগে এরা দুজন গ্রেপ্তার হলেও বর্তমানে ব্যক্তিগত জামিনে মুক্ত রয়েছেন। চার্জশিটে পশু হত্যা, খুনের নৃশংসতা এবং ...

২৩ শে জানুয়ারি নেতাজির জন্মদিনে মহতি উদ্যোগ 'সুসম্পর্ক'র

ছবি
আগামী ২৩  শে জানুয়ারি নেতাজীর জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় ৫০ জন দুস্থ পড়ুয়াদের ব্যাগ তুলে দেবে 'সুসম্পর্ক' নামে এক সমাজসেবী সংগঠন। ওইদিন এক সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান সংগঠনের কর্মকর্তা অরবিন্দ সিংহ।                

ব্যাংকশাল আদালতে মুকুল রায়ের গলার স্বর নথিভুক্তিকরণ হল

ছবি
মোল্লা জসিমউদ্দিন    গত শুক্রবার দুপুরে কলকাতার ব্যাংকশাল আদালতে ম্যাজিস্ট্রেট মৌমিতা রায়ের এজলাসে বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়ের গলার স্বর নথিভুক্তিকরণ হল। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজশেখর মান্থারের এজলাসে বড়বাজার আর্থিক দুর্নীতির মামলায় মুকুল রায়ের গলার স্বর নথিভুক্তিকরণের নির্দেশিকাজারী হয়েছিল। সেজন্য ১০ জানুয়ারি সংশ্লিষ্ট আদালতে অর্থাৎ ব্যাংকশাল আদালতের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে এই গলার স্বর নথিভুক্তিকরণ ( ফরেন্সিক) টি হয়। তবে এই গলার স্বর রেকর্ড টি মুখবন্ধ খামে থাকবে। তা মামলার তদন্তকারী পুলিশ অফিসারও দেখতে পাবেন না হাইকোর্টের নির্দেশ ছাড়া। যদিও এই মামলার পরবর্তী শুনানি টি প্রধান বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দিয়েছেন বিচারপতি রাজশেখর মান্থার। প্রধান বিচারপতিই ঠিক করবেন পরবর্তী শুনানি কোন বেঞ্চে হবে তা নিয়ে । কেননা মুকুল রায়ের আইনজীবী শুভাশিস দাশগুপ্ত এজলাসে প্রশ্ন তুলেছিলেন - "বড়বাজার আর্থিক দুর্নীতি মামলায় মুকুল রায় একজন সাক্ষী মাত্র, অভিযুক্ত নন। তাই একজন সাক্ষী কিভাবে নিজের বিরুদ্ধে সাক্ষ্যদান করবেন? " উল্লেখ্য, ব্যাংকশা...

রাজ্যের দেওয়া সড়কপথেই বিজেপির মিছিল, জানালো কলকাতা হাইকোর্ট

ছবি
রাজ্যের দেওয়া সড়কপথে বিজেপির মিছিল, জানালো হাইকোর্ট মোল্লা জসিমউদ্দিন     শুক্রবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে বিজেপির আজকের প্রতিবাদ মিছিলে  পুলিশি অনুমতি বিষয়ক মামলাটি উঠে। বিজেপির নির্ধারি ত পথে নয়, রাজ্যের দেখানো সড়কপথেই বিকেল তিনটে থেকে  সাড়ে চারটের মধ্যে মিছিল শেষ করতে হবে  বলে কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়।   রাজ্যের দেখানো পথেই মিছিল করতে হবে বিজেপি কে। রবীন্দ্রসদনের নন্দন সিনেমার সামনে দিয়ে মিছিল যাবে বিড়লা প্যালেটরিয়াম অবধি। তারপর ঘুরে সেই মিছিল ফের নন্দন সিনেমার সামনে আসবে বলে নির্দেশিকা জারী হয় হাইকোর্টের তরফে ।গত সপ্তাহে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ গ্রামের এক নাবালিকাকে ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনায় কলকাতায় মহাজাতি সদন থেকে হাজরা পর্যন্ত হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় নেতৃত্বে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে মিছিল করার কথা ছিল। এই মিছিলের জন্য আগাম ভবানীপুর থানা এবং জয়েন্ট সিপি হেডকোয়ার্টার কে অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিল রাজ্য বিজেপি।তবেে আইন-শৃঙ্খলা দোহাই দেখিয়ে রাজ্য সরকার বিজেপি...

মঙ্গলকোট পুলিশের পিকনিকে মজলো ক্ষুদে আদিবাসীরা

ছবি
                                                                                           মোল্লা জসিমউদ্দিন   জানুয়ারি মাস টি পিকনিক করবার মাস হিসাবেই বিবেচিত সর্বসাধারণের কাছে। শনিবার সকালে মঙ্গলকোট থানার উদ্যোগে এলাকার ৬০ জন আদিবাসী বাচ্ছাদের নিয়ে অজয় নদের চরে চললো পিকনিক। টিফিনে ঘুগনি মুড়ি কিংবা লুচি আলুর দম। এরপর দু-তিনরকমের সবজি দিয়ে মুরগির মাংস কিংবা মাছ ভাত খেলো এরা। এই আদিবাসী পরিবারের বাচ্ছাদের পাশাপাশি মঙ্গলকোট থানায় কর্মরত পুলিশ কর্মীদের বাচ্ছারাও ছিল এই পিকনিকে।দফায় দফায় অজয় নদের চরে চললো ক্ষুদেদের ফুটবল খেলা। পড়াশোনা বিশেষত কে কোন স্কুলে ভর্তি হয়েছে তা নিয়ে চললো গল্পগুজব। মঙ্গলকোট থানার এহেন উদ্যোগে খুশি মঙ্গলকোটের আদিবাসী মহল্লা। তাদের বক্তব্য - "সাধারণত পুলিশ কোন ক্রীড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণীতে উপস্থিত থাকে, এতো দেখছি পরিবারের সদ...